ঢাকা | বঙ্গাব্দ

গণভোট, দুর্নীতি ও উন্নয়ন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য: মহেশখালীতে নির্বাচনী জনসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 36
গণভোট, দুর্নীতি ও উন্নয়ন নিয়ে জামায়াত আমিরের বক্তব্য: মহেশখালীতে নির্বাচনী জনসভা ছবির ক্যাপশন : মহেশখালীতে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
ad728

মহেশখালীতে এক নির্বাচনী জনসভায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণভোট, দুর্নীতি দমন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য দিয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) মহেশখালী বড় বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সভায় তিনি বলেন, একসময় যারা ‘হ্যাঁ’র বিরোধিতা করেছিলেন, তারাও এখন সমর্থনে আসতে বাধ্য হয়েছেন।

তিনি অভিযোগ করেন, যারা গণভোটে ‘হ্যাঁ’র বিপক্ষে অবস্থান নেবে তারা পুরনো শাসনব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। তার দাবি, দেশের আগের সরকারগুলো নারীর অগ্রগতি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ১১ দলীয় ঐক্য ক্ষমতায় এলে নারীদের সম্মানজনক ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

দুর্নীতিবাজ ও চাঁদাবাজ নেতৃত্ব দিয়ে দেশের প্রত্যাশিত উন্নয়ন সম্ভব নয় উল্লেখ করে শফিকুর রহমান বলেন, সততা, চরিত্রবল এবং দেশপ্রেমসম্পন্ন নেতৃত্বই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তুলতে পারে। তিনি দাবি করেন, বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং সেই অর্থ রাষ্ট্রের কোষাগারে ফিরিয়ে আনার অঙ্গীকার করেন।

সভায় তিনি আরও বলেন, পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নের আওতায় আনা হবে। মহেশখালীকে একটি স্মার্ট ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে যুবকদের কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে