প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদান করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য। এই ব্যাচের মোট ৪০৭ জন কর্মকর্তার মধ্যে যাচাই-বাছাই শেষে ১১৮ জনকে পদোন্নতির জন্য নির্বাচিত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ভবিষ্যতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্ন কোনো তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ প্রয়োজনে এই পদোন্নতির আদেশ সংশোধন কিংবা বাতিল করতে পারবে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের বরাবর অথবা নির্ধারিত ই-মেইলের মাধ্যমে যথাযথভাবে যোগদান করতে বলা হয়েছে।
Ekhoni News