ঢাকা | বঙ্গাব্দ

প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে ১৪৮ রানের লক্ষ্য পেল পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 35
প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারাতে ১৪৮ রানের লক্ষ্য পেল পাকিস্তান ছবির ক্যাপশন : টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে নেদারল্যান্ডস
ad728

পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান, ফলে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস।

শনিবার সকাল সাড়ে ১১টায় কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হয়। নির্ধারিত ২০ ওভারে নেদারল্যান্ডস সংগ্রহ করে ১৪৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাস ডি লিড খেলেন ৩০ রানের কার্যকর একটি ইনিংস।

পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সালমান মির্জা, তিনি নেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ ও সাইম আইয়ুব দুটি করে উইকেট শিকার করেন। একটি উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি।

জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৪৮ রান।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে