আজ (২৩ জানুয়ারি) ক্রীড়াপ্রেমীদের জন্য ভরপুর একটি দিন। দিনের শুরুতেই টেনিস কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন-এর তৃতীয় রাউন্ডের ম্যাচগুলো।
দুপুরে মাঠে নামবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট-এ বাংলাদেশ দল, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। একই সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
বিকেলে রয়েছে বিগ ব্যাশ লিগের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জার ম্যাচ। আর সন্ধ্যায় বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-এর মহারণে। মিরপুরে ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম ও রাজশাহী।
এছাড়া সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। রাতের দিকে ফুটবলপ্রেমীদের জন্য রয়েছে ইতালিয়ান সিরি ‘আ’, বুন্দেসলিগা ও লা লিগার ম্যাচ।
📺 আজকের খেলার সময়সূচি (২৩ জানুয়ারি)
🎾 অস্ট্রেলিয়ান ওপেন
-
৩য় রাউন্ড
🕡 সকাল ৬:৩০
📺 সনি স্পোর্টস ২ ও ৫
🏏 অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট
-
বাংলাদেশ 🆚 যুক্তরাষ্ট্র
🕜 বেলা ১:৩০
📺 র্যাবিটহোল -
অস্ট্রেলিয়া 🆚 শ্রীলঙ্কা
🕜 বেলা ১:৩০
📺 স্টার স্পোর্টস সিলেক্ট ২
🏏 বিগ ব্যাশ লিগ (চ্যালেঞ্জার)
-
হারিকেনস 🆚 সিক্সার্স
🕝 বেলা ২:১৫
📺 স্টার স্পোর্টস ২
🏆 বাংলাদেশ প্রিমিয়ার লিগ – ফাইনাল
-
চট্টগ্রাম 🆚 রাজশাহী
🕕 সন্ধ্যা ৬:০০
📺 টি স্পোর্টস ও নাগরিক
🏏 ২য় টি-টোয়েন্টি
-
ভারত 🆚 নিউজিল্যান্ড
🕢 সন্ধ্যা ৭:৩০
📺 স্টার স্পোর্টস ১
🏏 এসএ টুয়েন্টি
-
কোয়ালিফায়ার ২
🕤 রাত ৯:৩০
📺 স্টার স্পোর্টস ২
⚽ ফুটবল
-
সিরি ‘আ: ইন্টার মিলান 🆚 পিসা
🕜 রাত ১:৪৫
📺 ডিএজেডএন -
বুন্দেসলিগা: সেন্ট পাউলি 🆚 হামবুর্গ
🕜 রাত ১:৩০
📺 সনি স্পোর্টস ২ -
লা লিগা: লেভান্তে 🆚 এলচে
🕑 রাত ২:০০
📺 বিগিন অ্যাপ
Ekhoni News