বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আবারও সাকিব আল হাসানকে দেখা যেতে পারে—এমন ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা রয়েছে এবং ভবিষ্যৎ দল নির্বাচনে তিনি নির্বাচকদের বিবেচনায় থাকবেন।
শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ডসভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বোর্ড পরিচালক আমজাদ হোসেন। তিনি জানান, সাকিব শারীরিকভাবে ফিট থাকলে জাতীয় দলের জন্য তাকে বিবেচনায় নিতে প্রস্তুত নির্বাচকেরা।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ডরুমে অনুষ্ঠিত ওই সভায় সাকিবের বর্তমান অবস্থা, ফর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি জাতীয় দলে ফেরার সম্ভাবনার সঙ্গে সঙ্গে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে তাকে আবার অন্তর্ভুক্ত করার বিষয়টিও আলোচনায় এসেছে।
সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে অভিজ্ঞ এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনের সম্ভাবনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
Ekhoni News