ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকভি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 62
পাকিস্তানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাকভি ছবির ক্যাপশন : বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা, সিদ্ধান্ত আজ
ad728

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তানের অংশগ্রহণ এখনও অনিশ্চিত। দল ঘোষণা করা হলেও টুর্নামেন্টে খেলবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আজ রোববার সন্ধ্যায় এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সন্ধ্যা ৬টায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসবেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকেই বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত রেখেছিল পিসিবি, যা অনিশ্চয়তার ইঙ্গিত দেয়।

এদিকে, বিশ্বকাপ বয়কটের সম্ভাবনাও বিবেচনায় রেখেছে বোর্ড। বিকল্প হিসেবে একটি বিশেষ টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। যদি পাকিস্তান বিশ্বকাপে না খেলে, তাহলে লাহোরে চার দলের একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। সেখানে ‘দ্য পাকিস্তান’, পাকিস্তান শাহিন্স এবং অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটারদের ভাগ করে চারটি স্কোয়াড গঠন করা হবে।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ ভারতের মাটিতে ম্যাচ না খেলার অনুরোধ জানালেও আইসিসি তা গ্রহণ করেনি। পরে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে টুর্নামেন্ট বয়কটের ইঙ্গিত দেন পিসিবি চেয়ারম্যান নাকভি।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের পর নাকভি জানিয়েছিলেন, বিশ্বকাপ নিয়ে দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। যদিও নির্ধারিত দিনে ঘোষণা আসেনি, পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি—আজই জানা যাবে চূড়ান্ত অবস্থান।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে