ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 2, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 46
অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান ছবির ক্যাপশন : গাদ্দাফি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের মুহূর্তে পাকিস্তান দল
ad728

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দারুণ সূচনা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা ২২ রানের জয় তুলে নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই শাহিবজাদা ফারহানের উইকেট হারায় পাকিস্তান। তবে এরপর সায়েম আইয়ুব ও সালমান আঘা গড়ে তোলেন গুরুত্বপূর্ণ একটি জুটি। সায়েম ৪০ রানের ঝড়ো ইনিংস খেলেন, আর সালমান আঘা করেন ৩৯ রান। বাবর আজমের ব্যাট থেকে আসে ২৪ রান।

নিয়মিত বিরতিতে উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ১৬৮ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যাডাম জাম্পা।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই ম্যাথু শর্টকে হারায়। এরপর ট্রাভিস হেড ও ক্যামেরুন গ্রিন আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নিলেও তাদের বিদায়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় সফরকারীরা।

শেষ দিকে জেভিয়ার ৩৪ রানে অপরাজিত থাকলেও অস্ট্রেলিয়ার ইনিংস থামে ১৪৬ রানে। ফলে পাকিস্তান ম্যাচ জিতে সিরিজে লিড নেয়।

আগামী শনিবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে