Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : র‌্যাঙ্কিংয়ে ভর করে ২০২৮ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

র‌্যাঙ্কিংয়ে ভর করে ২০২৮ টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নিশ্চিত

র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৮ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য এই আসরে লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ সরাসরি জায়গা পেয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী চলমান টি-২০ বিশ্বকাপে সেরা আটে থাকা দলগুলো স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী আসরের টিকিট নিশ্চিত করে। সহ-আয়োজক হিসেবে নিউজিল্যান্ড আগে থেকেই নিশ্চিত ছিল। অন্যদিকে ২০২৬ আসরের গ্রুপপর্ব থেকে বাদ পড়লেও সহ-আয়োজক হওয়ায় অস্ট্রেলিয়াও সরাসরি সুযোগ পেয়েছে।

এছাড়া র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাকি তিনটি দল নির্ধারণ করা হয়েছে—বাংলাদেশের সঙ্গে এই তালিকায় রয়েছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ৯ মার্চ পর্যন্ত র‌্যাঙ্কিং অপরিবর্তিত থাকায় এই তিন দলের অবস্থানেও কোনো পরিবর্তন হচ্ছে না।

সব মিলিয়ে এখন পর্যন্ত ১২টি দল নিশ্চিত হয়েছে ২০২৮ টি-২০ বিশ্বকাপের জন্য। বাকি ৮টি স্থান পূরণ করা হবে বিভিন্ন অঞ্চলের বাছাইপর্বের মাধ্যমে। প্রতিটি অঞ্চলের প্রতিযোগিতার মান বিবেচনায় আসন বণ্টন করবে আইসিসি।

ক্রিকেটপ্রেমীদের জন্য এটি বড় সুখবর, কারণ আবারও বিশ্বমঞ্চে বাংলাদেশের লড়াই দেখার সুযোগ মিলছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF