Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে কঠোর অবস্থানে জামায়াত: শফিকুর রহমান

জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নিলে কঠোর অবস্থানে জামায়াত: শফিকুর রহমান

সরকার জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে কঠোর অবস্থান নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিরোধী দল জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অবমূল্যায়ন করা হয়েছে।

বুধবার সকালে রাজধানীর মিরপুরের ৬০ ফিট এলাকায় মনিপুর স্কুলের সামনে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, প্রতিদিন ফজরের নামাজের পর আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।

ডা. শফিকুর রহমান বলেন, মিরপুর ও কাফরুল এলাকাকে একটি মডেল পরিচ্ছন্ন এলাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক কর্মসূচীতে সরকার প্রয়োজনীয় সহায়তা ও অর্থায়ন অব্যাহত রাখবে।

তিনি আরও জানান, ঢাকায় অবস্থান করলে নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন এবং ঢাকার বাইরে থাকলেও একই ধরনের উদ্যোগ চালিয়ে যাবেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF