Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : আগামীকাল নারায়ণগঞ্জের যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

আগামীকাল নারায়ণগঞ্জের যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জ শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সরবরাহ বন্ধ রাখা হবে।

সংস্থার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পঞ্চবটি-মোক্তারপুর সেতু পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও দ্বিতল সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্ত পাইপলাইন প্রতিস্থাপন কাজ পরিচালনা করা হবে। এ কাজের জন্য পঞ্চবটি মোড়ের প্রধান সিএনজি স্ট্যান্ডের সামনে পাইপলাইন মেরামত জরুরি হওয়ায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।

এ সময় কিল্লারপুল, পঞ্চবটি, খাঁনপুর থেকে ২ নম্বর রেলগেট পর্যন্ত শহরের একটি অংশ, চাষাড়া মোড়, মাসদাইর, পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁও পঞ্চবটি ডিআরএস পর্যন্ত সড়কের উভয় পাশের সব শ্রেণির গ্রাহক গ্যাসবিহীন থাকবেন।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF