Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নিচ্ছে না বিএনপি

সংবিধান সংস্কার পরিষদের শপথে অংশ নিচ্ছে না বিএনপি

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির নির্বাচিত জনপ্রতিনিধিরা এ প্রক্রিয়ায় অংশ নেবেন না বলে জানিয়েছেন কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির কোনো সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। বিষয়টি সাংবিধানিকভাবে জাতীয় সংসদে গৃহীত হলে তখন দল প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, এ সিদ্ধান্ত দলীয় চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে এবং তিনি দলের পক্ষ থেকেই এ অবস্থান তুলে ধরছেন।

পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন উপস্থিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF