Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : ইরানের জলসীমা এড়িয়ে চলতে মার্কিন জাহাজকে সতর্কবার্তা

ইরানের জলসীমা এড়িয়ে চলতে মার্কিন জাহাজকে সতর্কবার্তা

মধ্যপ্রাচ্যে নিরাপত্তা উদ্বেগ বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র তাদের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজগুলোকে ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। মার্কিন প্রশাসনের জারি করা সাম্প্রতিক নির্দেশনায় জাহাজের ক্যাপ্টেনদের বলা হয়েছে, তারা যেন কোনো অবস্থাতেই ইরানি বাহিনীকে স্বেচ্ছায় জাহাজে উঠতে অনুমতি না দেন।

তবে নির্দেশনায় এটিও স্পষ্ট করা হয়েছে, যদি জোরপূর্বক বোর্ডিংয়ের ঘটনা ঘটে, তাহলে ক্রু সদস্যরা যেন প্রতিরোধ না করে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেন।

এছাড়া হরমুজ প্রণালী দিয়ে পূর্বমুখী যাত্রার সময় জাহাজগুলোকে ওমানের জলসীমার কাছাকাছি থেকে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগের প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে ওঠায় আন্তর্জাতিক নৌপরিবহন খাতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF