Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণায় মাঠে বেবী নাজনীন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে প্রচারণায় মাঠে বেবী নাজনীন

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারণায় সরব হয়েছেন কণ্ঠশিল্পী ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য বেবী নাজনীন। শনিবার সকাল থেকে ওই নির্বাচনী এলাকায় গণসংযোগে অংশ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

দিনভর বিভিন্ন পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে কথা বলেন বেবী নাজনীন। তিনি বলেন, দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রচারণাকালে স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। তারা জানান, নির্বাচনী এলাকায় বিএনপির কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF