Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পাসপোর্ট’ ব্যবস্থা

সৌদি আরবে উটের জন্য চালু হচ্ছে বিশেষ ‘পাসপোর্ট’ ব্যবস্থা

মানুষের জন্য পাসপোর্ট ইস্যু করা সাধারণ বিষয় হলেও সৌদি আরব এবার এক ভিন্ন উদ্যোগ নিতে যাচ্ছে। দেশটির সরকার উটের জন্য বিশেষ ‘পাসপোর্ট’ চালুর পরিকল্পনা ঘোষণা করেছে, যা বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করেছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশে থাকা বিপুল সংখ্যক উটের সঠিক হিসাব ও ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের মতে, এই পাসপোর্ট ব্যবস্থার মাধ্যমে একটি নির্ভরযোগ্য তথ্যভান্ডার তৈরি করা সম্ভব হবে, যা উট পালন খাতে দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষামূলক পাসপোর্টের একটি ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, সবুজ রঙের কভারে সৌদি আরবের জাতীয় প্রতীক এবং সোনালি রঙের একটি উটের প্রতিকৃতি খোদাই করা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু প্রাণিসম্পদ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহারই বাড়াবে না, বরং উটের স্বাস্থ্য, মালিকানা ও চলাচল সংক্রান্ত তথ্য সংরক্ষণেও সহায়ক হবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF