Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : কালো টাকার প্রভাব ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে অভিযোগ তুললেন গোলাম পরওয়ার

কালো টাকার প্রভাব ও নির্বাচনী নিরাপত্তা নিয়ে অভিযোগ তুললেন গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি অভিযোগ করেন, কালো টাকার প্রভাবে কারাগার থেকে সন্ত্রাসীদের মুক্ত করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

তার দাবি, অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা ব্যর্থ হওয়ার পর একটি পক্ষ ভীতি সৃষ্টি করতে এমন পদক্ষেপ নিচ্ছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ভোটের দিন সাধারণ ভোটারদের জোরপূর্বক নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করা হতে পারে। এ বিষয়ে প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

গোলাম পরওয়ার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের আহ্বান জানিয়ে ভোটারদের তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এছাড়া ঢাকায় ‘ইনকিলাব মঞ্চ’-এ পুলিশের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, আন্দোলনকারীদের দাবি যৌক্তিক হলেও সংঘর্ষের পথ পরিহার করে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব ছিল। তবে নির্বাচনের ঠিক আগে এমন আন্দোলন পরিস্থিতি জটিল করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF