Logo
প্রিন্টের তারিখ: 18 April 2026 | প্রকাশের তারিখ: Apr 18, 2026

সংবাদ শিরোনাম : তারেক রহমানকে উন্মুক্ত আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

তারেক রহমানকে উন্মুক্ত আলোচনার আমন্ত্রণ জামায়াত আমিরের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব তুলে ধরেন।

পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া প্রকৃত সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। ন্যায্যতা ও স্বচ্ছতা ছাড়া কোনো নির্বাচনী ফল জনগণের আস্থা অর্জন করতে পারে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের তরুণ প্রজন্মের কাছে একটি সহনশীল, শালীন ও সংঘাতমুক্ত রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ স্থাপন করা জরুরি। এ লক্ষ্যে গণমাধ্যম ও জনসম্মুখে নীতিনির্ভর আলোচনা প্রয়োজন বলে মত দেন তিনি।

তারেক রহমান তার রাজনৈতিক পরিকল্পনা প্রকাশ করেছেন উল্লেখ করে জামায়াত আমির বলেন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে উভয় দলের ইশতেহার জনগণের সামনে তুলে ধরা যেতে পারে, যাতে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে।

পোস্টের শেষে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় সূচনার আহ্বান জানান এবং জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF