Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও জাদুঘর বন্ধ থাকবে: বের হওয়ার আগে জেনে নিন

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও জাদুঘর বন্ধ থাকবে: বের হওয়ার আগে জেনে নিন

রাজধানীর ব্যস্ত জীবনে প্রয়োজন কিংবা অবসরে নগরবাসীর বড় একটি ভরসা মার্কেট ও বিপণিবিতান। তবে পরিকল্পনা করে বের হয়ে গিয়ে যদি দেখা যায় দোকানপাট বন্ধ, তাহলে পুরো সময়টাই নষ্ট হয়। তাই শুক্রবার ঢাকার কোন কোন এলাকা ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তা আগেই জেনে নেওয়া জরুরি।

আজ শুক্রবার রাজধানীর বেশ কিছু পাইকারি বাজার, সুপার মার্কেট ও শপিং সেন্টার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজারের পাইকারি দোকানপাট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকানপাট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শরিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট এবং সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ থাকবে

সামরিক জাদুঘর (বিজয় সরণি)
প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর (আগারগাঁও)
শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকে।

শিশু একাডেমি জাদুঘর (দোয়েল চত্বর সংলগ্ন)
রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

বের হওয়ার আগে এসব তথ্য জেনে নিলে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব হবে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF