Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : হংকং-মাদ্রিদসহ ১০ শহরে উবারের রোবোট্যাক্সি আসছে

হংকং-মাদ্রিদসহ ১০ শহরে উবারের রোবোট্যাক্সি আসছে

গ্লোবাল রাইড-হেইলিং কোম্পানি উবার চলতি বছর বিশ্বের ১০টিরও বেশি শহরে স্বচালিত রোবোট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা ঘোষণা করেছে। সম্প্রসারণ তালিকায় রয়েছে চীনের হংকং, স্পেনের মাদ্রিদ, যুক্তরাষ্ট্রের হিউস্টন এবং সুইজারল্যান্ডের জুরিখ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তাদের বৃহৎ স্বচালিত গাড়ি বিনিয়োগ কৌশলের অংশ। লক্ষ্য হচ্ছে ২০২৬ সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী অন্তত এক ডজনের বেশি শহরে রোবোট্যাক্সি সেবা চালু করা। দ্রুত সেবা সম্প্রসারণ নিশ্চিত করতে উবার বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে বিনিয়োগও বাড়াচ্ছে।

উবারের দাবি, তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে যাত্রীদের জন্য উন্নতমানের গাড়ি এবং কম সময়ের মধ্যে পিকআপ নিশ্চিত করা সম্ভব হচ্ছে, যা প্রতিযোগীদের তুলনায় একটি বড় সুবিধা।

শহর কর্তৃপক্ষের অনুমোদন মিললে হংকংয়ে রোবোট্যাক্সি চালু হওয়া এশিয়ায় উবারের স্বচালিত সেবার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এর আগে গত বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে উই রাইডের সঙ্গে যৌথভাবে স্বচালিত গাড়ি সেবা চালু করে প্রতিষ্ঠানটি।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF