Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : গুন্ডাবাহিনী দিয়ে ভোট দখলের যুগ শেষ: মামুনুল হকের হুঁশিয়ারি

গুন্ডাবাহিনী দিয়ে ভোট দখলের যুগ শেষ: মামুনুল হকের হুঁশিয়ারি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শক্তি প্রয়োগ করে ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ কিংবা ব্যালট ছিনতাইয়ের রাজনীতি এখন আর সফল হবে না। কেউ জনগণের রায় বদলানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে বলে সতর্ক করেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোণা জেলার দুর্গাপুরে সুসং সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মামুনুল হক দাবি করেন, দীর্ঘ কয়েক দশকের শাসনব্যবস্থায় দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। স্বাধীনতার পরও সাধারণ মানুষের ন্যায়বিচার ও ইনসাফের প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, আন্দোলন ও আত্মত্যাগের চেতনা বাস্তবায়নের জন্য আসন্ন নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধভাবে অংশ নিতে হবে। ১১ দলীয় জোটের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

সমাবেশে নেত্রকোণা-১ আসনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী গোলাম রব্বানীসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF