Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : বাংলাদেশে মেজরিটি–মাইনরিটির বিভাজন মানি না: জামায়াত আমির

বাংলাদেশে মেজরিটি–মাইনরিটির বিভাজন মানি না: জামায়াত আমির

বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ ও সংখ্যালঘু বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই দেশ কেবল মুসলমানদের নয়—হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতালসহ সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার রয়েছে।

বৃহস্পতিবার সকালে নওগাঁর এটিএম মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির দাবি করেন, রাষ্ট্র পরিচালনায় কোনো নাগরিককে বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না এবং সবার নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিশেষ করে নারীদের সম্মান ও নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।

তিনি বলেন, দেশের তরুণ সমাজ ভাতা নয়, কর্মসংস্থান চায়। শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি চলমান ‘জমিদারি ধাঁচের রাজনীতি’ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, নেতৃত্ব বংশানুক্রমে নয়—যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে নির্ধারিত হওয়া উচিত। এমন একটি রাষ্ট্র গড়ার কথা বলেন, যেখানে সাধারণ মানুষের মেধাবী সন্তানও দেশের শীর্ষ নেতৃত্বে পৌঁছাতে পারে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এবং চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যদি তার দল ক্ষমতায় আসে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF