Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল

বাংলাদেশকে কেন্দ্র করে আন্তর্জাতিক ক্রিকেটে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এ সিদ্ধান্তের জন্য পাকিস্তান সরকারকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পাকিস্তানের অবস্থানের প্রশংসা করেন। সেখানে তিনি উল্লেখ করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, খেলাধুলার মাঠে রাজনীতির প্রভাব থাকা উচিত নয় এবং দীর্ঘ চিন্তাভাবনার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তিনি একটি যথার্থ ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে মনে করেন।

এর আগে পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি নির্ধারিত ভারতের বিপক্ষে ম্যাচে তারা মাঠে নামবে না।

এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF