Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত, ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল নয়

শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত, ১২ ফেব্রুয়ারির আগে নতুন তফসিল নয়

শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর পর ওই আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত করেছে নির্বাচন কমিশন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বৈধ কোনো প্রার্থী ভোটগ্রহণের আগে মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করতে হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, আরপিওর ১৭(১) ধারা অনুযায়ী এ ধরনের পরিস্থিতিতে নতুন করে তফসিল ঘোষণা করতে হলে অন্তত ১৫ দিনের সময় দিতে হয়। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচনের আগে সেই সময়সীমা পূরণ করা সম্ভব নয়। ফলে ওই তারিখের আগে নতুন তফসিল ঘোষণা করা যাচ্ছে না।

তিনি আরও জানান, নতুন তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে কমিশন আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে।

উল্লেখ্য, শেরপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাদল (৫১) মঙ্গলবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন। তাকে ময়মনসিংহে নেওয়ার পথে রাত আড়াইটার দিকে মৃত্যু হয়।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF