Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : মিয়ানমারে ৫.৯ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত

মিয়ানমারে ৫.৯ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশেও কম্পন অনুভূত

মিয়ানমারে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পের কম্পন বাংলাদেশে অনুভূত হয়েছে। মঙ্গলবার রাত প্রায় পৌনে ১০টার দিকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা কম্পন টের পান বাসিন্দারা।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাগওয়ে প্রদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।

এর আগে একই দিন ভোরেও দেশের কয়েকটি এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদফতর জানায়, সেই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকায়। এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF