Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : মানুষকে অপবাদ দিয়ে নেতৃত্ব পাওয়া যায় না: মির্জা আব্বাস

মানুষকে অপবাদ দিয়ে নেতৃত্ব পাওয়া যায় না: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে প্রকৃত নেতৃত্ব অর্জন করা সম্ভব নয়। তিনি জানান, জীবনের নানা কঠিন পথ পেরিয়ে নিজের পরিশ্রমে আজকের অবস্থানে পৌঁছেছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে প্রকাশ্যে বিচার বসানো যেতে পারে। তিনি দাবি করেন, তার সাহস ও আত্মবিশ্বাস আছে, এবং জীবনে কখনো অন্যায় পথে চলেননি।

নিজের অতীত কর্মজীবনের কথা তুলে ধরে তিনি বলেন, চুরি বা ডাকাতির মাধ্যমে নয়, বরং নিজ হাতে কাজ করেই তিনি প্রতিষ্ঠিত হয়েছেন। ১৯৭৪ সাল থেকে তিনি ঠিকাদারি পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং বৈদ্যুতিক ও নির্মাণ কাজেও অভিজ্ঞতা অর্জন করেছেন।

তিনি আরও বলেন, অযথা অপবাদ দিয়ে কাউকে ছোট করা যায় না। কেবল সমালোচনার মাধ্যমে প্রচারে থাকা যায়—এমন ধারণা ভুল বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা আব্বাস জানান, ১৯৭৭ সাল থেকে তিনি ঢাকার রাজনীতিতে সক্রিয় আছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ কেউ প্রমাণ করতে পারবে না বলেও দাবি করেন।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF