Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : ভারতের নতুন বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য বড় সহায়তা, বাংলাদেশের বরাদ্দ কমলো

ভারতের নতুন বাজেটে প্রতিবেশী দেশগুলোর জন্য বড় সহায়তা, বাংলাদেশের বরাদ্দ কমলো

ভারত ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন কেন্দ্রীয় বাজেট ঘোষণা করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) দেশটির পার্লামেন্টে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামান। এবারের বাজেটে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর জন্য বৈদেশিক সহায়তা খাতে বড় অঙ্কের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে ভুটান। দেশটির জন্য রাখা হয়েছে ২ হাজার ২৮৮ কোটি ৫৬ লাখ রুপি। এছাড়া নেপালের জন্য ৮শ কোটি, শ্রীলঙ্কার জন্য ৪শ কোটি এবং আফগানিস্তানের জন্য ১৫০ কোটি রুপি সহায়তার প্রস্তাব রয়েছে।

বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৬০ কোটি রুপি, যা আগের অর্থবছরের তুলনায় কম। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জন্য ১২০ কোটি রুপি বরাদ্দ থাকলেও পরে তা সংশোধন করে প্রায় সাড়ে ৩৪ কোটিতে নামিয়ে আনা হয়েছিল।

ভারতের কেন্দ্রীয় বাজেট সাধারণত দুই ভাগে উপস্থাপন করা হয়। ‘পার্ট এ’-তে সরকারের নতুন নীতি, প্রকল্প ও উন্নয়ন পরিকল্পনার ঘোষণা থাকে। অন্যদিকে ‘পার্ট বি’ অংশে মূলত কর, শুল্ক ও রাজস্ব সংক্রান্ত প্রস্তাব তুলে ধরা হয়।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF