Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শার্মিলা রহমান সিঁথি

তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শার্মিলা রহমান সিঁথি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাদপুর এলাকায় গণসংযোগ কার্যক্রম শুরু করেন তিনি। সুবাস্তু নজর ভ্যালি মার্কেটের সামনে থেকে শুরু হওয়া এই প্রচারণা পরবর্তীতে গুলশান এলাকার ডিএনসিসি মার্কেট পর্যন্ত বিস্তৃত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং লিফলেট বিতরণ করেন।

গণসংযোগকালে শার্মিলা রহমান সিঁথি তারেক রহমানের জন্য সবার কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে কাজ করছেন এবং এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।

স্থানীয় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা জোরদার করার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF