Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা ৪ যাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় ভ্যানে থাকা ৪ যাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের প্রাণহানি হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় একটি দ্রুতগতির ডাম্প ট্রাক যাত্রীবাহী ভ্যানকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর সাড়ে চারটার দিকে মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল ডাম্প ট্রাকটি। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন যাত্রীর মৃত্যু হয় এবং আরও তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং বাকি তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর পাঁচটার দিকে আহতদের হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF