Logo
প্রিন্টের তারিখ: 15 April 2026 | প্রকাশের তারিখ: Apr 14, 2026

সংবাদ শিরোনাম : চট্টগ্রামের খুলশিতে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রামের খুলশিতে বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ

চট্টগ্রাম নগরীর খুলশি থানার অন্তর্গত আম বাগান এলাকায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, জামায়াত সমর্থকেরা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ অফিসে ভাঙচুর চালায় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়।

অন্যদিকে জামায়াতের নেতারা অভিযোগ করেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জামায়াতের অন্তত সাতজন সমর্থক আহত হয়েছেন বলে দাবি করা হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF