Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক: এবি ডি ভিলিয়ার্স

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকা দুঃখজনক: এবি ডি ভিলিয়ার্স

নিরাপত্তা ইস্যুর কারণে ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জায়গায় টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে।

এ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘AB de Villiers 360’-এ প্রকাশিত এক ভিডিওতে তিনি বাংলাদেশের বিশ্বকাপ থেকে ছিটকে পড়া নিয়ে হতাশা প্রকাশ করেন।

এক ভক্তের প্রশ্নের উত্তরে ডি ভিলিয়ার্স বলেন, তিনি এই বিষয়ে নিরপেক্ষ থাকতে চান। কারণ এটি রাজনৈতিক ও ব্যক্তিগত নানা বিষয়ের সঙ্গে জড়িত এবং তার কাছে এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য নেই।

তিনি বলেন,
“আমি পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত জানি না, তাই নির্দিষ্ট কোনো পক্ষ নিতে চাই না। তবে এটা নিঃসন্দেহে খুবই দুঃখজনক। কখনোই এমন পরিস্থিতি তৈরি হওয়া উচিত নয়, যেখানে কোনো দলকে বড় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়।”

ডি ভিলিয়ার্স আরও বলেন,
“ক্রিকেটের সঙ্গে রাজনীতি যখন এমনভাবে জড়িয়ে পড়ে যে এর প্রভাব মাঠের খেলায় পড়ে, তখন সেটা সত্যিই কষ্টের।”

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ ‘সি’-তে অংশ নেবে স্কটল্যান্ড।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF