Logo
প্রিন্টের তারিখ: 13 February 2026 | প্রকাশের তারিখ: Feb 13, 2026

সংবাদ শিরোনাম : ভোটের দিনে ২৪ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ, যাদের জন্য থাকছে ছাড়

ভোটের দিনে ২৪ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ, যাদের জন্য থাকছে ছাড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটের দিন ২৪ ঘণ্টা নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ভোটগ্রহণের আগের দিন রাত ১২টা থেকে শুরু করে ভোটের দিন রাত ১২টা পর্যন্ত লঞ্চ, ইঞ্জিন বোটসহ বিভিন্ন ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট রুটে চলাচলকারী কিছু নৌযান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

ইসি সূত্র জানায়, জরুরি সেবা এবং নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য এই বিধিনিষেধ শিথিল করা হবে। রিটার্নিং কর্মকর্তার অনুমতি সাপেক্ষে প্রার্থী, নির্বাচনী এজেন্ট, দেশি ও বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সুবিধা পাবেন।

এছাড়াও অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবার কাজে ব্যবহৃত নৌযান এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহন এবং যেখানে নৌযানই একমাত্র যাতায়াতের মাধ্যম, সেখানে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবে।

স্থানীয় পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অতিরিক্ত নৌযানের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতাও দেওয়া হয়েছে।

© All Rights Reserved: Ekhoni News
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF