ঢাকা | বঙ্গাব্দ

হুমকি দিয়ে কেউ টিকে থাকতে পারেনি: ইসলামী আন্দোলনের আমির

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 71
হুমকি দিয়ে কেউ টিকে থাকতে পারেনি: ইসলামী আন্দোলনের আমির ছবির ক্যাপশন : নির্বাচনী সভায় বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম
ad728

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, ভয়ভীতি বা হুমকি-ধামকি দিয়ে কোনো শক্তিই স্থায়ী হতে পারে না। ইতিহাস সাক্ষ্য দেয়, ফেরাউন কিংবা নমরুদের মতো শাসকরাও শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) পিরোজপুর-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজীর পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের সমর্থনই প্রকৃত শক্তি, তাই ভোটের মাধ্যমে ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে।

সভায় আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মো. মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা ছগীর হোসেন রুহানীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা দলের নীতি, আদর্শ ও কর্মসূচি তুলে ধরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে