ঢাকা | বঙ্গাব্দ

প্রতিদ্বন্দ্বী দল ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে শীর্ষে ছিল দেশ: ডা. তাহের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 63
প্রতিদ্বন্দ্বী দল ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে শীর্ষে ছিল দেশ: ডা. তাহের ছবির ক্যাপশন : কুমিল্লায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের
ad728

১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, অতীতে ক্ষমতাসীনদের আমলে বাংলাদেশ একাধিকবার দুর্নীতিতে বিশ্ব তালিকায় শীর্ষ অবস্থানে ছিল। তিনি দাবি করেন, দুর্নীতির প্রশ্নে বিভিন্ন সরকারের সময় তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের তারাশাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, বর্তমান নির্বাচনের মাধ্যমে গুণগত পরিবর্তন আনার সুযোগ তৈরি হয়েছে। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, যদি দুর্নীতিমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে চান, তবে ১১ দলীয় জোটকে সমর্থন দিতে হবে।

তিনি আরও বলেন, জামায়াত দুর্নীতি, সহিংসতা ও নৈরাজ্যের রাজনীতিতে বিশ্বাস করে না এবং তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ চায়।

জনসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ স্থানীয় নেতাকর্মীরা।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই