ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের আগেই গুলি করার হুমকি: এনসিপি নেতা শিশিরের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 49
নির্বাচনের আগেই গুলি করার হুমকি: এনসিপি নেতা শিশিরের অভিযোগ ছবির ক্যাপশন : হত্যার হুমকির অভিযোগ এনসিপি যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশিরের
ad728

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলেছেন। তিনি জানান, একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে তাকে সরাসরি প্রাণনাশের হুমকি দেয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে শিশির বিষয়টি প্রকাশ করেন। সেখানে তিনি উল্লেখ করেন, বার্তায় লেখা ছিল— নির্বাচনের আগেই তাকে গুলি করে হত্যা করা হবে এবং কেউ তাকে রক্ষা করতে পারবে না।

হুমকি দেয়া ব্যক্তি নিজেকে “হোসাইন জাহিদ” নামে পরিচয় দিয়েছে বলেও জানান তিনি। শিশির অভিযোগ করেন, একই নম্বর থেকে অনলাইন ও অফলাইনে বারবার হুমকি দেয়া হচ্ছে।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার থেকে তিনি পিছিয়ে আসবেন না। ফ্যাসিবাদ ও নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান।

ঘটনাটি নিয়ে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে