ঢাকা | বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে নির্বাচনী কেন্দ্রের সামনে সংঘর্ষ, আহত ৬

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 19
মুন্সিগঞ্জে নির্বাচনী কেন্দ্রের সামনে সংঘর্ষ, আহত ৬ ছবির ক্যাপশন : মুন্সিগঞ্জে নির্বাচনী কেন্দ্রের সামনে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষে আহত ৬
ad728

মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নে নির্বাচনী কেন্দ্রের সামনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে পূর্বরাখি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকরা একটি মিছিল নিয়ে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় সেখানে অবস্থানরত স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদের সমর্থকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। উত্তেজনার এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে