ঢাকা | বঙ্গাব্দ

ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিস প্রার্থীর সরে দাঁড়ানো, দাঁড়িপাল্লা প্রার্থীকে সমর্থন

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 68
ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিস প্রার্থীর সরে দাঁড়ানো, দাঁড়িপাল্লা প্রার্থীকে সমর্থন ছবির ক্যাপশন : ফরিদপুর-৪ আসনে ১১ দলীয় জোটের সমর্থনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে সমর্থন জানালেন খেলাফত মজলিস নেতা
ad728

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা সরোয়ার হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মিজানুর রহমান বলেন, সারাদেশে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ থাকলেও ফরিদপুর-৪ আসনে একাধিক প্রার্থী থাকায় বিভক্তির আশঙ্কা তৈরি হচ্ছিল। এতে জোটের বিজয় অনিশ্চিত হয়ে পড়তে পারে—এমন উপলব্ধি থেকেই তিনি দলীয় সিদ্ধান্ত মেনে সরে দাঁড়িয়েছেন।

তিনি জানান, দলের আমিরের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়ে এলেও জোটের স্বার্থ ও আদর্শকে অগ্রাধিকার দিয়েছেন। তার মতে, ঐক্যবদ্ধ থাকলে এ আসনে জোটের বিজয় নিশ্চিত করা সম্ভব।

এদিকে জামায়াত সমর্থিত প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন বলেন, জোটের ভেতরে পারস্পরিক সমঝোতা বিজয়ের পথকে আরও সুগম করেছে। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সমর্থনের জন্য মিজানুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই