ঢাকা | বঙ্গাব্দ

শোকজ করলেই কর্মকর্তা বদলি: নির্বাচন নিয়ে অভিযোগ আসিফ মাহমুদের

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 40
শোকজ করলেই কর্মকর্তা বদলি: নির্বাচন নিয়ে অভিযোগ আসিফ মাহমুদের ছবির ক্যাপশন : নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
ad728

নির্বাচন প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট দলকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার দাবি, দলের প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কর্মকর্তাদের দ্রুত বদলি করা হচ্ছে, যা নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনকে তারা অগ্রাধিকার দিচ্ছেন এবং এ ক্ষেত্রে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চান। তবে নির্দিষ্ট কয়েকজন কর্মকর্তার বিষয়ে অভিযোগ জানাতে তারা নির্বাচন কমিশনে এসেছেন বলে জানান তিনি। তার মতে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পটভূমি যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা যেত, কিন্তু সে উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরও অভিযোগ করেন, একটি দলের দাবির ভিত্তিতে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

এদিকে বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে আসিফ মাহমুদ বলেন, কিছু দল বিতর্কিত ব্যক্তিদের মনোনয়ন দিয়েছে এবং কেন্দ্র দখলের চেষ্টা করছে। তবে জনগণ ভোট দিতে আগ্রহী এবং ভোটারদের নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব।

তিনি ১১ দলীয় জোটের নেতাকর্মীদের নির্ধারিত তারিখে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম মেনে নেওয়া হবে না বলেও সতর্ক করেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই