ঢাকা | বঙ্গাব্দ

সাভারে ডাকাতি প্রস্তুতিকালে ৯ সদস্য আটক, সাবেক রাজনৈতিক সংশ্লিষ্টতা ঘিরে আলোচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 46
সাভারে ডাকাতি প্রস্তুতিকালে ৯ সদস্য আটক, সাবেক রাজনৈতিক সংশ্লিষ্টতা ঘিরে আলোচনা ছবির ক্যাপশন : সাভারে অভিযান চালিয়ে ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করে পুলিশ
ad728

ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে একটি সক্রিয় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এর আগে শুক্রবার ভোরে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সাভারের বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে ডাকাতি করে আসছিল চক্রটি। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ডাকাতির ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে মূল হোতা শাহ আলী ওরফে রাকিবসহ ৯ জনকে আটক করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানা গেছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতির গোপন খবর পেয়ে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং একটি বাঁশঝাড় ঘিরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে কয়েকজনকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সাভারের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চক্রের মূল হোতাকে ঘিরে পূর্বের রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় এলাকায় আলোচনা শুরু হয়েছে। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি তাদের সক্রিয় সদস্য নন এবং অপরাধ প্রমাণিত হলে আইনের নিজস্ব গতিতেই বিচার হবে।

পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে