ঢাকা | বঙ্গাব্দ

ওসমান হাদির বোন দাবি করা নারীকে ঘিরে বিতর্ক, পরিবার বলছে ‘ভুয়া পরিচয়’

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 2, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 43
ওসমান হাদির বোন দাবি করা নারীকে ঘিরে বিতর্ক, পরিবার বলছে ‘ভুয়া পরিচয়’ ছবির ক্যাপশন : ঢাকা-১১ আসনের নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়া নারীকে ঘিরে সামাজিক মাধ্যমে বিতর্ক
ad728

ঢাকা-১১ আসনের একটি নির্বাচনী সমাবেশে নিজেকে শহীদ ওসমান হাদির বোন পরিচয় দেওয়া এক নারীকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সমাবেশে বক্তব্য দিয়ে তিনি প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে ভোট চান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিচয় নিয়ে প্রশ্ন ওঠে।

রোববার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ওই সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সেখানে শবনম খাদিজা নামের এক নারী নিজেকে ওসমান হাদির বোন দাবি করে বক্তব্য দেন।

সমাবেশের পর ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ফেসবুকে একটি পোস্ট দিয়ে বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, তার স্বামী জীবদ্দশায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তার নাম ব্যবহার না করার আহ্বানও জানান তিনি। তবে তার আদর্শ অনুসরণের ক্ষেত্রে পরিবারের কোনো আপত্তি নেই বলেও উল্লেখ করেন।

এদিকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ওই পোস্ট শেয়ার করে মন্তব্যে জানান, পারিবারিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে—বক্তব্য দেওয়া নারী ওসমান হাদির তিন বোনের কেউ নন।

তবে শবনম খাদিজা নামের ওই নারী আসলে কে, তার প্রকৃত পরিচয় কী—এ বিষয়ে এখনো নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই