ঢাকা | বঙ্গাব্দ

উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 14, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 45
উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা আব্বাস ছবির ক্যাপশন : মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
ad728

অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সূত্র জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৩টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর সন্ধ্যা প্রায় ৬টার দিকে ওই এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হবে।

মির্জা আব্বাসের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তার পরিবার এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার রাতে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। তাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও জামায়াতে ইসলামীর আমির হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

জানা যায়, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং অচেতন হয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই