ঢাকা | বঙ্গাব্দ

হাদি হত্যা তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 25, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 50
হাদি হত্যা তদন্তে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্ত দাবি ইনকিলাব মঞ্চের ছবির ক্যাপশন : ঢাবির মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতারা
ad728

শহীদ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তে রাষ্ট্রীয় পর্যায়ে গড়িমসি ও অসহযোগিতার অভিযোগ তুলে জাতিসংঘের তত্ত্বাবধানে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হত্যা মামলার বাদী হওয়া সত্ত্বেও তাকে তদন্তের অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য জানানো হচ্ছে না। বরং গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিকভাবে তদন্তের অনুরোধ জানিয়ে চিঠি পাঠাতে হবে।

একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকাও সমালোচনা করেন জাবের। তিনি সতর্ক করে বলেন, হাদি হত্যার বিচার নিশ্চিত না হলে এবং সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোকেই নিতে হবে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, গত চার দিন ধরে সব ধরনের চেষ্টা করেও ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই