ঢাকা | বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ–মুন্সীগঞ্জে ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ, জানাল তিতাস

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 5, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 31
নারায়ণগঞ্জ–মুন্সীগঞ্জে ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ, জানাল তিতাস ছবির ক্যাপশন : পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে ২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ
ad728

সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও শ্যামপুর (বিসিক) এলাকার বিস্তীর্ণ অঞ্চলে টানা ২১ ঘণ্টা গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, আদমজী ইপিজেডের ভেতরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের একটি সঞ্চালন পাইপলাইন পরিবর্তন করা হবে। এ কাজের জন্য বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

এ সময় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরবর্তী নারায়ণগঞ্জের পুরো এলাকা, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, জিনজিরা ও শ্যামপুর (বিসিক) অঞ্চলের সব শ্রেণির গ্রাহক গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়বেন।

তিতাস আরও জানিয়েছে, আশপাশের কিছু এলাকাতেও সাময়িকভাবে গ্যাস সরবরাহে সমস্যা দেখা দিতে পারে। এ কারণে ভোক্তাদের কাছে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে