ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচনের পরিবেশ ইতিবাচক, অংশগ্রহণমূলক ভোট প্রত্যাশা ইইউ পর্যবেক্ষক দলের

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 22
নির্বাচনের পরিবেশ ইতিবাচক, অংশগ্রহণমূলক ভোট প্রত্যাশা ইইউ পর্যবেক্ষক দলের ছবির ক্যাপশন : বাংলাদেশের নির্বাচনী পরিবেশ নিয়ে ব্রিফিং করছেন ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভারস আইজাবস
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশন। দলের প্রধান ইভারস আইজাবস জানিয়েছেন, এখন পর্যন্ত মাঠপর্যায়ের পর্যবেক্ষণে আশাব্যঞ্জক পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।

মঙ্গলবার সকালে গণমাধ্যমকে ব্রিফিংয়ে তিনি বলেন, ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্র থেকে প্রশিক্ষিত পর্যবেক্ষকরা এই মিশনে অংশ নিয়েছেন। পাশাপাশি নরওয়ে, সুইজারল্যান্ড ও কানাডার প্রতিনিধিরাও যুক্ত হয়েছেন। মাঠে থাকা পর্যবেক্ষকরা নিরপেক্ষতা, যথার্থতা ও পারস্পরিক সম্মানের নীতিতে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, ঢাকায় অবস্থানরত সমন্বয়কারী টিম সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ের পর্যবেক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখছে। একই সঙ্গে বিশেষজ্ঞ দল দেশের বিভিন্ন অঞ্চলে মোতায়েন সদস্যদের সঙ্গে কাজ করছে।

ইভারস আইজাবস বলেন, দীর্ঘ সময় পর গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি প্রত্যক্ষ করা একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। রাজনৈতিক অঙ্গীকার ও নির্বাচনী ব্যবস্থার উন্নয়ন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করছে। ইইউ–বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে নির্বাচন পর্যবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণতন্ত্র, জবাবদিহিতা ও আইনের শাসনের মতো মূল্যবোধ ইউরোপ ও বাংলাদেশের জনগণকে একসূত্রে বেঁধেছে। একটি অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কথা জানিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পর্যবেক্ষক দলের প্রধান জানান, প্রার্থী ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় সাধারণভাবে ইতিবাচক মনোভাব পাওয়া গেছে। অনেকেই এই নির্বাচনকে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।

নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, তাদের কাজ কেবল নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করা—কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নয়। নির্বাচন শেষে একটি বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে, যেখানে বিভিন্ন সুপারিশ থাকবে।

বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও বিভ্রান্তিমূলক প্রচার নিয়ে উদ্বেগের কথাও উল্লেখ করেন তিনি। এই বিষয়গুলো চূড়ান্ত প্রতিবেদনে গুরুত্ব পাবে বলে জানান ইভারস আইজাবস।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে