ঢাকা | বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ হলো প্রচারণা, এখন ভোটের অপেক্ষা

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 25
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: শেষ হলো প্রচারণা, এখন ভোটের অপেক্ষা ছবির ক্যাপশন : শেষ মুহূর্তের প্রচারণা শেষে ভোটের অপেক্ষায় প্রার্থীরা
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার পর থেকে আর কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

প্রচারণার শেষ সময়ে দেশের বিভিন্ন এলাকায় প্রার্থীরা গভীর রাত পর্যন্ত গণসংযোগ চালান। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চান তারা। অনেকে ভোরের আলো ফুটতেই আবার মাঠে নামেন শেষ মুহূর্তের ভোট প্রার্থনায়। প্রার্থীদের ভাষ্য, নির্বাচনের আগে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ।

সব প্রার্থীই সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তবে বিভিন্ন এলাকায় প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অভিযোগ তোলার ঘটনাও ঘটেছে। অন্যদিকে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা করছেন।

নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, দেশের অধিকাংশ জেলায় ইতোমধ্যে ব্যালট পেপার পৌঁছে গেছে। বাকি জেলাগুলোতেও দ্রুত ব্যালট সরবরাহ করা হচ্ছে। সম্প্রতি এক প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল হওয়ায় সেখানে ভোটগ্রহণ হচ্ছে না। ফলে ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটির বেশি। এর মধ্যে পুরুষ ভোটার প্রায় ৬ কোটি ৪৮ লাখ, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখের বেশি এবং তৃতীয় লিঙ্গের ভোটার এক হাজারের কিছু বেশি।

ভোটার সংখ্যার দিক থেকে সবচেয়ে ছোট আসন ঝালকাঠি-১ এবং সবচেয়ে বড় আসন গাজীপুর-২। এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। মোট প্রার্থী সংখ্যা দুই হাজারের বেশি, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে