ঢাকা | বঙ্গাব্দ

ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ, দ্রুত আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 29, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 56
ইইউ’র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ, দ্রুত আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার ছবির ক্যাপশন : ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
ad728

বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বিদ্যমান শুল্কমুক্ত সুবিধা দীর্ঘমেয়াদে বজায় রাখতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুই পক্ষের মধ্যে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানো, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও কার্যকর ও সহজ করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের বিষয়ও আলোচনায় উঠে আসে।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে। এর ফলে জাপানে ৭ হাজার ৩০০টির বেশি বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে, যা রফতানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ খুব শিগগিরই ইইউসহ অন্যান্য দেশের সঙ্গে একই ধরনের বাণিজ্য আলোচনায় যেতে প্রস্তুতি নিচ্ছে, যাতে তৈরি পোশাকসহ দেশের রফতানি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দীর্ঘমেয়াদে নিশ্চিত থাকে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই