ঢাকা | বঙ্গাব্দ

ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 34
ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু ছবির ক্যাপশন : ইরান ইস্যুতে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ad728

ইরান ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তির বিষয়বস্তু নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন তিনি।

মঙ্গলবার তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন নেতানিয়াহু। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তাঁর সপ্তম যুক্তরাষ্ট্র সফর। আগামী ১৮ ফেব্রুয়ারি ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই ইরানের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তবে ওয়াশিংটন ও তেহরানের সম্ভাব্য আলোচনাকে কেন্দ্র করে ইসরায়েল তুলনামূলক কঠোর অবস্থান নিয়েছে এবং এ ধরনের উদ্যোগে আপত্তি জানিয়েছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শিগগিরই পুনরায় শুরু হতে পারে বলে তিনি আশাবাদী। একই সঙ্গে তেহরানের নিরাপত্তা ও স্বার্থের বিষয়ে ‘লাল রেখা’ অতিক্রম করা হলে সম্ভাব্য যেকোনো মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৪, সড়কে মৃত্যু বাড়ছেই