ঢাকা | বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে তেহরান: খামেনির হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 27
ইরানের বিরুদ্ধে হামলা হলে ‘কঠোর জবাব’ দেবে তেহরান: খামেনির হুঁশিয়ারি ছবির ক্যাপশন : তেহরানে বক্তব্য দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ad728

ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। পশ্চিমা গণমাধ্যমে তার আত্মগোপনের খবর ছড়িয়ে পড়ার মধ্যেই প্রকাশ্যে এসে যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করেন তিনি।

রোববার আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, তেহরানে ইসলামী বিপ্লবের স্মরণসভায় দেওয়া ভাষণে খামেনি বলেন, ইরানের ওপর হামলা আঞ্চলিক সংঘাতকে বড় যুদ্ধে রূপ দিতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধজাহাজ এনে ভয় দেখানোর চেষ্টা হলেও ইরানি জনগণ এতে আতঙ্কিত নয়।

খামেনি আরও বলেন, ইরান কখনও সংঘাতের সূচনা করে না। তবে দেশের ওপর আঘাত এলে তার জবাব কঠোরভাবেই দেওয়া হবে। ন্যায্য লড়াইকে ইরান ভয় পায় না বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি লারিজানি। তার মতে, কূটনৈতিক প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে।

ভাষণে খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের তেল, গ্যাস ও খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়। অতীতেও এমন চেষ্টা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব নয়।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে