ঢাকা | বঙ্গাব্দ

মোসাদের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 34
মোসাদের সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর ছবির ক্যাপশন : মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ইরানি নাগরিক হামিদরেজা সাবেত ইসমাইলিপুর।
ad728

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছে। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হামিদরেজা সাবেত ইসমাইলিপুর মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং সংবেদনশীল তথ্য সরবরাহ করতেন।

বিচার বিভাগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ এপ্রিল তাকে গ্রেফতার করা হয়। তদন্তে অভিযোগ উঠে, তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার জন্য বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তা প্রদান করতেন।

ইরানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসমাইলিপুরের কর্মকাণ্ডের মধ্যে ছিল গাড়ি সরবরাহ, আর্থিক লেনদেন এবং কিছু যানবাহনে বিস্ফোরক সরবরাহের মতো গুরুতর কাজ।

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে তিনি মোসাদের সঙ্গে কাজ করার বিষয়টি স্বীকার করেন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। মামলার শুনানি শেষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, যা পরে ইরানের সুপ্রিম কোর্টের অনুমোদন পায়।

সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার ফাঁসির মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা আরও স্পষ্ট হলো বলে বিশ্লেষকদের ধারণা।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে