ঢাকা | বঙ্গাব্দ

শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত, আহত অন্তত ৫০

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 54
শেরপুরে বিএনপি–জামায়াত সংঘর্ষে জামায়াত নেতা নিহত, আহত অন্তত ৫০ ছবির ক্যাপশন :
ad728

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে এক মঞ্চে সব প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ সংঘর্ষের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল তিনটার দিকে জামায়াতের সমর্থকরা অনুষ্ঠানের অধিকাংশ চেয়ারে বসে পড়েন। এতে বিএনপির সমর্থকরা বসার জায়গা না পেয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেই উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তবে সন্ধ্যার পর আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, সংঘর্ষে তাদের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় চিকিৎসার জন্য নেওয়ার পথে ওই জামায়াত নেতা মারা যান। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে