ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 38
রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩ ছবির ক্যাপশন : রাজশাহী-নাটোর মহাসড়কে ভয়াবহ বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষের পর দুর্ঘটনাকবলিত যানবাহন
ad728

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজনের প্রাণহানি হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজশাহী-নাটোর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন শান্ত ইসলাম, যিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পুঠিয়া উপজেলায়। অপর দুই নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী নিহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে আরও এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্তত ছয়জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ঘটনার পর পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে শিক্ষার্থী ও স্থানীয় জনতা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে