ঢাকা | বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে জমি বিরোধে হামলা: মার্কেট দখলকে কেন্দ্র করে নিহত ১, আহত অন্তত ৮

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 24
মুন্সীগঞ্জে জমি বিরোধে হামলা: মার্কেট দখলকে কেন্দ্র করে নিহত ১, আহত অন্তত ৮ ছবির ক্যাপশন : মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
ad728

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে নির্মাণাধীন একটি মার্কেট দখলকে কেন্দ্র করে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বালাসুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর (৫০) বালাসুর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে তমিজ উদ্দিন (৬৫), জাহাঙ্গীর (৫৫), তারেক (৩৫), তানসেল (২২), তুষার (২৪), আব্দুর রহমান (২৩)সহ আরও কয়েকজন রয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমিটির মালিকানা নিয়ে কয়েকজন ওয়ারিশ দাবি করে আদালতে মামলা করেন। মামলায় সুবিধা করতে না পেরে তারা রাতের আঁধারে সশস্ত্র লোকজন নিয়ে জায়গাটি দখলের চেষ্টা চালায়। মঙ্গলবার সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে মার্কেট দখলের চেষ্টা করা হলে আলমগীর বাধা দেন।

এ সময় প্রতিপক্ষের হামলায় তাকে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। তাকে রক্ষা করতে গেলে আরও কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় আলমগীরকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, সেখানেও তাকে মারধর করা হয়। পরে তাকে ঢাকার মিডফোর্ড হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, প্রাথমিকভাবে এটি জমি বিরোধজনিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ পাওয়া গেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : Ekhoni News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে

ভোটের ছুটিতে ঘরে ফেরা মানুষের ঢল, বাস-ট্রেন টার্মিনালে উপচে